প্রধানমন্ত্রি শেখ হাসিনাকে হত্যা র হুমকির প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ

আল আমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ
সোমবার (২২ মে) মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে সকাল ১১:৩০ মিনিটে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব, আব্দুল্লাহ আল কায়সার। এবং সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনি: সহসভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান মাসুমের আহবানে
সোনারগাঁয়ের রাজপথ নেতাকর্মীদের বিক্ষোভে উওাল হয়ে ওঠে।
বিক্ষোভ মিছিল টি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রদক্ষিণ করে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্য মধ্যে দিয়ে শেষ হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ যেন মহা সমাবেশে রূপ নেয়।
এসময় বক্তরা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনি: সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভুইয়া,
মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন চেয়ারম্যান লায়ন বাবুল হোসেন, বৈদ্যর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলআমিন সরকার, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যর বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব সরকার,যুবলীগ সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাধারন সম্পাদক আলি হায়দার,যুগ্ম সাধারন সম্পাদক লিটন খান সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোহাম্মদ হোসাইন সহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
