শরীয়তপুরের জাজিরায় বজ্রপাতে একজন নিহত

| আপডেট :  ২৭ মে ২০২৩, ০৮:৪৯  | প্রকাশিত :  ২৭ মে ২০২৩, ০৮:৪৯

শরিয়তপুর প্রতিনিধি, রতন আলী মোড়ল: শরিয়তপুর জেলা জাজিরা উপজেলায় বজ্রপাতের আঘাতে লোকমান মুন্সি (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুর দেড় টার সময় জাজিরা পৌরসভার আহাদী মাদবর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান মুন্সি (৬৫) জাজিরা পৌরসভার ৫নং ওয়ার্ডের আহাদী মাদবর কান্দি গ্রামের মৃত খালেক মুন্সির ছেলে।

সরেজমিনে গিয়ে জানা যায়, দুপুরে লোকমান মুন্সি বাড়ির পিছনের কীর্তিনাশা নদীতে গোসল করতে যান। এসময় প্রচন্ড বাতাস ও বৃষ্টি শুরু হয় এবং হঠাৎ বজ্রপাতের আঘাত হানে লোকমান মুন্সি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা লোকমান মুন্সিকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জাজিরা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াস মাদবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজ রহমান মুক্তকন্ঠকে জানান বজ্রবাতের সংবাদ পেয়ে সাথে সাথে আমরা ঘটনা স্থল পুলিশ পাঠাই এস আই জসিমউদ্দিন মৃত ব্যক্তির মরা দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেন

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কামরুল হাসান সোহেল বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপজেলা পি আই ও অফিসের উপ- সহকারী প্রকৌশলী সোহাগ মিয়াকে পাঠিয়ে তথ্য সংগ্রহ করেছি। আমাদের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শরীয়তপুরের জাজিরায় বজ্রপাতে একজন নিহত

শরিয়তপুর প্রতিনিধি; রতন আলী মোড়ল, শরিয়তপুর জেলা জাজিরা উপজেলায় বজ্রপাতের আঘাতে লোকমান মুন্সি (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭মে) দুপুর দেড় টার সময় জাজিরা পৌরসভার আহাদী মাদবর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান মুন্সি (৬৫) জাজিরা পৌরসভার ৫নং ওয়ার্ডের আহাদী মাদবর কান্দি গ্রামের মৃত খালেক মুন্সির ছেলে।

সরজমিনে গিয়ে জানা যায়, দুপুরে লোকমান মুন্সি বাড়ির পিছনের কীর্তিনাশা নদীতে গোসল করতে যান। এসময় প্রচন্ড বাতাস ও বৃষ্টি শুরু হয় এবং হঠাৎ বজ্রপাতের আঘাত হানে লোকমান মুন্সি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা লোকমান মুন্সিকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জাজিরা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াস মাদবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজ রহমান মুক্তকন্ঠকে জানান বজ্রবাতের সংবাদ পেয়ে সাথে সাথে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠাই এস আই জসিমউদ্দিন মৃত ব্যক্তির মরা দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেন

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কামরুল হাসান সোহেল বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপজেলা পি আই ও অফিসের উপ- সহকারী প্রকৌশলী সোহাগ মিয়াকে পাঠিয়ে তথ্য সংগ্রহ করেছি। আমাদের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত দের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত