প্রবাসী ও তার ‘মানবিক টিম,কানাইঘাট সিলেট’

| আপডেট :  ২৯ মে ২০২৩, ০৪:৪৩  | প্রকাশিত :  ২৯ মে ২০২৩, ০৪:৪৩

কানাইঘাট প্রতিনিধি: মানবিক হবো-মানবতা দেখাবো, আর্ত-মানবতার সেবায়-সৎ-কাজে, অসহায়ত্বের পাশে এমন ধারণা ছড়িয়ে দিতেই কাজ শুরু করেন প্রবাসী মাহবুব আবদুল্লাহ।

প্রবাস কর্মক্ষেত্রে প্রতিদিনের দায়িত্ব শেষে শুরু হয় তাঁর মানবিক কাজ। সাধ্যমতো অসহায় ও বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ান। শুরুর গল্পটা ছিল তার এলাকার। এখন মাহবুবের পাশে আছেন অনেক সদস্য।

২০১৮ সাল থেকে ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ শুরু করেছিলেন, ধীরে ধীরে এর পরিসর বেড়েছে। প্রবাস থেকে শুরু করে বাংলাদেশে আর্থিক অনুদান দিচ্ছেন। তা দিয়ে কারও খাবারের ব্যবস্থা করছেন। কারও জন্য ঘর করার জন্য সাধ ও সাধ্যের ভিতর সহযোগিতা দিচ্ছেন। কেউ পাচ্ছে শিক্ষা ও চিকিৎসার সুযোগ। পাঁচ বছর দরে মানুষ নানাভাবে মাহবুবের সেবা পেয়েছেন। সমাজকর্মী সম্পৃক্ত আছেন।

‘মানবিক টিম’ নাম দিয়ে তাঁরা কাজগুলো পরিচালনা করছেন। নগদ টাকা প্রদান, বিনা মূল্যে ওষুধ, বাই সাইকেলসহ বিভিন্ন উপহারসামগ্রী দিচ্ছেন তাঁরা। মাহবুব আবদুল্লাহ এর বাড়ি কানাইঘাট উপজেলার বড়দেশ গ্রামে। মানুষের বিপদে-আপদে ছুটে যায় মানবিক টিম। মাহবুবের সমাজসেবার পরিসর আরও বাড়ে। প্রবাসে নিজের বেতনের টাকা প্রায় অর্ধেক তিনি বিপদগ্রস্ত মানুষের পেছনে ব্যয় করেন। করোনাকালীন ২০২০ সালে তাঁর এলাকার কিছু মানুষকে নিয়ে সবার চেষ্টায় প্রতিষ্ঠিত হয় “মানবিক টিম, কানাইঘাট, সিলেট” নামে একটি সামাজিক সংগঠন। মাহবুবের কাজে মুগ্ধ হয়ে জনগণ, প্রবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিটি মহতী উদ্যোগে সাধ্যমতো আর্থিক অনুদান দেন।

এতেই চলে মাহবুবের ও তাঁর সঙ্গীদের সমাজসেবামূলক কাজ। সমাজসেবামূলক যে কাজ নিরন্তর করে চলেছেন, তা সবার জন্যই অনুসরণযোগ্য এবং দৃষ্টান্তমূলক। তাঁর মানবিক উদ্যোগ সিলেটের কানাইঘাটে বিপুলভাবে প্রশংসিত হচ্ছে। তিনি তাঁর কাজ দিয়ে মানুষের মন জয় করেছেন। ভবিষ্যতেও আরো বেশী বেশী মহতী কাজ অব্যাহত থাকবেন..আর এইজন্যই সবার সহযোগিতা আরো বেশী কামনা করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত