নিখোঁজের চারদিন পরে মাদারীপুরের খাগদীতে পাওয়া গেলো নারীর লাশ

| আপডেট :  ৩০ মে ২০২৩, ১২:৫৮  | প্রকাশিত :  ৩০ মে ২০২৩, ১২:৫৮

রিপোর্ট মোঃ সবুজ খান মাদারীপুর থেকে: বরিশালের আগৈলঝাড়া থেকে নিঁখোজ হওয়ার চার দিন পরে মাদারীপুরের একটি পরিত্যক্ত ভিটা থেকে অঞ্জু রানী বেপারী (৪০) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খাগদী এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত অঞ্জু রানী বেপারী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়নের অইচার মাঠ এলাকার হরলাল বেপারীর স্ত্রী। পরিবারের বরাত দিয়ে মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান,গত বৃহস্পতিবার সকাল থেকে সে নিঁখোজ ছিল।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানিয়েছেন, বেলা ১১ টার দিকে খাগদী এলাকার মোশারফ হোসেন খানের একটি পরিত্যক্ত ভিটার জঙ্গলে এক মহিলার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আমিনুল ইসলাম আরও বলেন, ‘নিহত অঞ্জু বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। লাশের মাথায় ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের স্বজনরা থানায় বরিশাল থেকে বিকেলে এসেছে। এই বিষয়ে তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সকালে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধারের পর থানা পুলিশ ও সিআইডির একটি দল হত্যাকান্ডের রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে।দুপুরের মধ্যেই লাশের পরিচয় শনাক্ত করা হয়।

এই বিষয়ে মাদারীপুর সি আই ডির পরিদর্শক মনজুর হোসেন বলেন, ‘আমরা ঘটনা শুনেই ঘটনাস্থলে এসে ছায়াতদন্ত শুরু করি। আশা করছি, খুব শীঘ্রই এই হত্যা কান্ডের আসল রহস্য বের করতে পারবো

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত