হাফেজ ছাত্রদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

| আপডেট :  ০৩ জুন ২০২৩, ০৮:৩২  | প্রকাশিত :  ০৩ জুন ২০২৩, ০৮:৩২

মুফিজ তালুকদার, কানাইঘাট থেকে: কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আল আমিন ছাত্র সংসদের আয়োজনে প্রথম ব্যাচের হাফেজ ছাত্রদের বিদায় ও উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের বোরহান উদ্দিন বাজারে হাজী শামছ উদ্দিন রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রথম ব্যাচের সফল হাফেজ ছাত্রদের বিদায় ও উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সফল বিদায়ী হাফেজ ছাত্রদের হাতে অ্যাওয়ার্ড ক্রেস্ট তুলে দেয়া হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আমিন উদ্দিন বলেন, প্রতিষ্ঠানের প্রথম ব্যাচে সফলভাবে ৩০ পারা কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছেন বেশ কয়েকজন ছাত্র। তাদের আজ অ্যাওয়ার্ড হাতে তুলে দিয়ে বিদায় দিতে পেরে আমি মহান আল্লাহ তা’য়ালার নিকট শুকরিয়া আদায় করছি।তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, দেশবাসীর সকল মুসলমান ভাইয়েরা আমার ও আমার হাফিজি মাদ্রাসার জন্য দোয়া করবেন, যেন প্রতি বছর সফল ভাবে যুগ যুগ শ্রেষ্ঠ হাফেজ ছাত্র তৈরি করতে পারি। তারা যেন দ্বীনের খেদমতে অটল থাকে।

এ সময় সভাপতিত্ব করেন, লামাঝিংগা বাড়ীর সাবেক মুহতামিম জনাব মাওলানাঃহাবিবুর রহমান। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল বিশিষ্ট লেখক ও গবেষক জনাব মাওলানাঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজী আব্দুল খালিক মহিলা মাদ্রাসার সুপার জনাব মাওলানা আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী,অত্র হাফিজিয়া মাদ্রাসার অন্যতম সদস্য ও শিক্ষাবীদ জনাব মাওলানাঃ আমিনুল ইসলাম, লামা-ঝিংগাবাড়ী এম.ডি. মাদ্রাসার শিক্ষক জনাব হাফিজ মাওলানাঃ শামসুল করিম,এ সময় উপস্থিত ছিলেন,হাজী আহমদ হোসেন চৌধুরী,হাফিজ খালেদ আহমদ, অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব শাহীদুর রহমান, হাফিজ শামছুদ্দিন,হাফিজ আব্দুল কাদির, মাওলানা আহমদ আলী, ডাঃ সামছুল ইসলাম, ডাঃ আব্দাল মিয়া,আরও অনেক হাজী শামছ উদ্দিন রাবেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্রবৃন্দ সহ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত