কানাইঘাটে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা ও বৃক্ষরোপন

| আপডেট :  ০৫ জুন ২০২৩, ১০:৪৭  | প্রকাশিত :  ০৫ জুন ২০২৩, ১০:৪৭

কানাইঘাট প্রতিনিধিঃ “প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে’ সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ই মে বিশ^ পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপন করা হয়েছে।

সোমবার (৫ জুন) বিকেল ৩টায় উপজেলা সভা কক্ষে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে আলোচনা সভায় পরিবেশের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক, উপজেলা প্রাণিসম্পাদক কর্মকর্তা ডাঃ নবনিতা সরকার তন্নি, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, জলবায়ুর ব্যাপক পরিবর্তন ও মানবসৃষ্ট ধ্বংসযজ্ঞ কারনে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী পরিবেশের বিপর্যয় ঘটছে। সবাই মিলে পরিবেশের সুরক্ষা করতে না পারলে আগামী দিনে বিপর্যয়ের সম্মুখীন হব আমরা সবাই। পরিবেশকে বাঁচিয়ে রাখতে বেশি করে বৃক্ষ রোপনের পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং যেখানে সেখানে প্লাস্টিক ফেলা থেকে বিরত থাকতে হবে। কানাইঘাটকে পরিবেশের বিপর্যয় থেকে রক্ষা করতে সামাজিক বণায়ন, বৃক্ষরোপন সহ প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন চত্ত্বরের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সহ অন্যান্যরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত