ডাসারে হাতকড়াসহ পলাতক আসামি গ্রেফতার

রিপোর্ট মোঃ সবুজ খান মাদারীপুর থেকে: মাদারীপুরের ডাসারে হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি খোকন মুন্সিকে গ্রেফতার পুলিশ।
শনিবার রাতে ডাসার উপজেলার ভাউতলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ডাসার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকন মুন্সিকে নামের এক ওয়ারেন্ট ভুক্ত আসামিকে আটক করে। এ সময় তার হাতে হাতকড়া পড়িয়ে মটর সাইকেল যোগে থানায় নিয়ে যাওয়ার সময় বয়াতিবাড়ি নামক স্থান থেকে আসামি কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায়। পালাতক আসামি ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সির ছেলে। পালিয়ে যাওয়ার ১২ ঘন্টার মধ্যে জেলা ও ডাসার থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার কাজিবাকাই ইউনিয়নের ভাউতলি গ্রামের পাট ক্ষেত থেকে হাতকড়াসহ গ্রেফতার করা হয়।
ডাসার থানা অফিসার (ওসি) হাসানুজ্জামান বলেন, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম স্যারের দিকনির্দেশনায় আসামি খোকন মুন্সিকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আজ সকালে তাকে মাদারীপুর বিজ্ঞ অদালতে পাঠানো হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
