কালকিনিতে ২ দিনব্যাপি সাহিত্য মেলার উদ্বোধন করলেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি

| আপডেট :  ২৭ জুলাই ২০২৩, ০৪:৪২  | প্রকাশিত :  ২৭ জুলাই ২০২৩, ০৪:৩০

রিপোর্ট মো. সবুজ খান, মাদারীপুর, কালকিনি থেকে: মাদারীপুরের কালকিনিতে বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় সাহিত্যমেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে কালকিনি পৌর অডিটরিয়াম প্রাঙ্গনে দুই দিনব্যাপী ‘উপজেলা সাহিত্য মেলা ২০২৩’ ও বইমেলার আয়োজন করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবাহান গোলাপ এমপি।

মুখ্যআলোচক হিসেবে উপস্থিত ছিলেন- প্রখ্যাত কথা সাহিত্যিক শাদাত হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন-মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পল্লব কুমার হাজরা, উপ-পরিচালক স্থানীয় সরকার মাদারীপুর নজরুল ইসলাম, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ সরদার , জেলা নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক তপন বাগচী,কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কায়েছুর রহমান, কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃনাজমুল হাসান কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার কালকিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন কালকে উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার সিডিখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চানমিয়া সিকদার কালকিনি উপজেলা সৈনিক লীগের সভাপতি দিদার মোল্লাসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত