এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মুফিজ তালুকদার: এ বছরের এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে গাছবাড়ী উইমেন্স কলেজের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২ আগস্ট) কলেজের প্রবাহ ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তালবাড়ী জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসার সুনাম ধন্য প্রিন্সিপাল মাওলানা শরীফ উদ্দিন সাহেবের সভাপতিত্বে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে কর্মদক্ষতায়, পুরুস্কার প্রাপ্ত ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাস্টার: আবু বকর সাহেব বলেন বক্তব্যে শিক্ষার্থীদের আলোচিত ভবিষৎ জীবনের শুভকামনা জানিয়ে তাদের কৃতৃত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। শিক্ষাজীবনের প্রথম সাফল্যকে আরো বেশি অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে তৈরী করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ জনাব এম এ আব্দুস সালাম গাছবাড়ী মেরিড গার্ডেন স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক জনাব মাওলানা হেলাল উদ্দিন সাহেব, বশির আহমদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মাস্টার নুরুল আমিন সাহেব গাছবাড়ি মডার্ন একাডেমির প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান সাহেব অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের স্মারক সম্মাননা প্রদান করেন অতিথিরা। এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয় হাতে অতিথিবৃন্দ সম্মাননাপত্র ও ক্রেষ্ট তুলে দেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
