সোনারগাঁয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠীত

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: ২রা আগষ্ট রোজ বুধবার বিকাল ০৫:ঘটিকার সময় মোগরাপাড়া বাজার প্রমিস চাইল্ড একাডেমি স্কুলে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়নগঞ্জ শাখার উদ্যোগে দরিদ্র ও বেকার যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণ শাখার উদ্যোগে বেশ কিছু অসহায় পরিবারের মাঝে সেলায় মেশিন বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন অনুষ্ঠান প্রদানে এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ শাখার সভাপতি সরদার এম এ মহিন বলেন, আমরা মানুষের কল্যাণে কাজ করি।আমাদের উদ্দেশ্য হল সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো।তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তিনি আরো বলেন,অসহায় নারী-পুরুষদের দরিদ্রতা মোচনে ও কর্মসংস্থানের কথা চিন্তা করে সেলাই মেশিন দেওয়ার কর্মসূচি গ্রহন করেছেন।
এ সময় বক্তারা আরো বলেন, সমাজের প্রতিষ্ঠীত ব্যক্তিগণ যদি নিন্ম আয়ের মানুষের প্রতি সহায় হোন ঐ ব্যক্তির উপর আল্লাহ্ নিজে সহায় হোন।তাই আমরা সকলে গরীব অসহায় ব্যক্তিদের সহযোগিতা করার জন্য সব সময় কাজ করার চেষ্টা করব। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের সব জায়গায় বিনা স্বার্থে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং মানুষকে আত্মনির্ভরশীল করে যাচ্ছেন। এর মধ্যে চক্ষু চিকিৎসা,সেলাই মেশিন প্রদান,শীত মৌসূমে শীত বস্ত্র দান,করোনা কালীন মানুষের পাশে থেকে কাজ করা, রাস্তা-ঘাটে পাগল ও শিশু বাচ্চাদের খাবার দিয়ে সাহায্য সহযোগিতা করা।এ গুলো সংগঠনের সকলে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।
আজকে এই অনুষ্ঠানে দুইটি সেলাই মেশিন এলাকার দুই জন যুব মহিলাদের হাতে তুলে দিয়েছেন। যেন তারা এই মেশিন দিয়ে কিছু ইনকাম করে সংসার পরিচালনা করতে পারে।
এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি মাসুম চৌধুরীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ শাখার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সভাপতি সরদার এম এ মহিন এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সোনারাগাঁ পোল্ট্রি এসোসিয়েশন এর সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী, ফারহান আজম রেশমী,মোঃ ফরিদ গাজী, ফারজানা আক্তার মুন্নি,সোনারগাঁ শতদল নাট্য ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ শাহ্ আলম, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন,মোগরাপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সিপন সরকার, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাধারন সম্পাদক গাজী মোঃ শাহ আলম, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ তাজউদ্দীন আহমেদ,পিরোজপুর ইউনিয়ন পরিষদের মেম্বার রুনা আক্তার,আব্দুল হক,পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
