সোনারগাঁয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জান্নাতুল ফেরদৌসের মৃত্যু

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জের সোনারগাঁয়ে জান্নাতুল ফেরদৌস (১২) নামের এক পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ শিক্ষার্থীর মৃত্যুবরণ করেন।
জানা যায়, নারায়নগঞ্জের সোনারগাঁয়ের-সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবুর একমাত্র কন্যা জান্নাতুল ফেরদৌস নামের (১২) বছর বয়সি একমাত্র কন্যা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জান্নাতুল ফেরদৌস মৃত্যুবরণ। জান্নাতুল ফেরদৌস মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো।
গত ০২ রা আগষ্ট বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় সোনারগাঁও উপজেলা জুরে শোকর ছায়া নেমে আসে এ যেন একটি ফুটন্ত গোলাপের পরিসমাপ্তি সোনারগাঁয়ে বিশিষ্ট জন, বিভিন্ন পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ জান্নাতুল ফেরদৌসীর ছবি পোষ্ট করে শোক প্রকাশ করে গভীর সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি ০৩রা আগস্ট সকাল ১০:৩০ মিনিটে জানাযার নামাজ শেষে কাঁচপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
