পটুয়াখালীতে স্ত্রী আসবে না শুনে স্বামীর আত্মহত্যা

| আপডেট :  ০৬ আগস্ট ২০২৩, ০৫:১৫  | প্রকাশিত :  ০৬ আগস্ট ২০২৩, ০৫:১৫

জুবায়ের ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে কয়েকবার আনতে গিয়ে ব্যর্থ হয়ে সেই অভিমানে আত্মহত্যা করেছেন আবু সালেহ নামে এক তরুণ।

রোববার (৬ আগস্ট) সকালে উপজেলার কুয়াকাটার মেলাপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আবু সালে(২২)মেলাপাড়া বাসিন্দা কৃষক হারুন হাওলাদারের ছেলে। আবু সালে পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয়রা জানান, স্ত্রীর সাথে প্রায় আবু সালের ঝগড়া হতো। সকালে সালের আপন চাচাতো ভাই ঘরে গিয়ে আবু সালেকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে । পুলিশ খবর পেয়ে এসে মরদেহ উদ্ধার করে।

সালের বাবা হারুন হাওলাদার বলেন, ‘বউ তার বাবাবাড়িতে বেড়াতে গেছে। এরপর বহুবার আমার ছেলে তাকে আনতে গেলে সে আসবে না বলে দেয়। শনিবারও শেষবার আনতে যায় আমার ছেলে। কিন্তু বউ আর আসবে না জানিয়ে ডিভোর্স লেটার পাঠাবে বলেন। তাই আমার ছেলে আত্মহত্যা করেছে।’

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত