ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির মাও রুহুল আমিন ও অ্যাড: গোলাম মোস্তফার কমিটি বৈধ: ড. মো. আত্হার উদ্দিন

| আপডেট :  ০৬ আগস্ট ২০২৩, ০৬:০৩  | প্রকাশিত :  ০৬ আগস্ট ২০২৩, ০৬:০৩

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির বিষয়ের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে লিখিত বক্তব্য দিয়েছেন সমিতির প্রধান উপদেষ্টা আজমত গ্রুপের চেয়ারম্যান ডঃ মো: আতহার উদ্দিন।

শনিবার (৫ ই আগস্ট) লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ শে জুন তারিখে দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির চূড়ান্ত কমিটি ঘোষণা হওয়ার পর উক্ত সমিতির আরও একটি কমিটি ঘোষণা হয়েছে মর্মে আমার দৃষ্টিগোচর হয়েছে।

এ সম্পর্কে আমার বক্তব্য ঢাকাস্থ দুমকি উপজেলার দুটি সমিতি একত্রিত হওয়ার পর গত ১৯শে মে তারিখ গঠিত সমরতা কমিটির একটি সভা ২৯ শে জুলাই অনুষ্ঠিত হয়। সভায় সমঝোতা কমিটির ১৮ জন সদস্যের মধ্যে ১৩ জন উপস্থিত হন এবং দীর্ঘ আলোচনার পরে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করি।

যার সভাপতি এ্যাড: মাও: মো: রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক এ্যাড: কাজী গোলাম মোস্তফা। যেহেতু এই কমিটি সমরতা কমিটির সকলের সম্মতিতে হয়েছে সেহেতু পরবর্তীতে অন্য কোন কমিটি ঘোষণা হতে পারে না। এবং কেউ ঘোষণা করলেও তাহা অবৈধ বলে আমি মনে করি।দুমকি বাসীর বুঝতে হবে ড: ওহাব মিনার দুই সমিতির কোন সমিতির সদস্য ছিল না তাই তাকে আমি সভাপতি হিসেবে ঘোষণা করিনি। এ বিষয়ে ভুল বুঝাবুঝির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত