কানাইঘাটের নতুন ভূমি কর্মকর্তা ফয়সাল আহমদ

| আপডেট :  ০৭ আগস্ট ২০২৩, ০৬:৪৫  | প্রকাশিত :  ০৭ আগস্ট ২০২৩, ০৬:৪৫

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ফয়সাল আহমদ।

গত রবিবার (৬ই আগস্ট) নতুন কর্মস্থল কানাইঘাটে যোগদান করেন ফয়সাল আহমদ।

তিনি বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। পাশাপাশি কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূন্য থাকায় ইউএনও হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন ভূমি কর্মকর্তা ফয়সাল আহমদ।

৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারে একজন কর্মকর্তা হিসেবে ফয়সাল আহমদ চাকুরীতে যোগদান করেন। প্রথমে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিষ্ট্রেট ও পরবর্তীতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত সফলতার সহিত ২ বছরের অধিক সময় দায়িত্ব পালন করেন তিনি। সেখান থেকে তাকে কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হলে নতুন কর্মস্থল কানাইঘাটে যোগদান করেন।

জানা গেছে, দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে অনেক ভালো কাজ করে সর্বমহলে প্রশংসিত হয়েছিলেন ফয়সাল আহমদ।

কানাইঘাটে দায়িত্ব পালনকালে সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা চেয়েছেন তিনি।
তাঁর বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার কানিপুর গ্রামে। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত