সোনারগাঁয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকীত দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণ

| আপডেট :  ০৮ আগস্ট ২০২৩, ০৩:৩২  | প্রকাশিত :  ০৮ আগস্ট ২০২৩, ০৩:৩২

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ থেকে: সোনারগাঁও উপজেলা পরিষদ কার্যালয় অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ৮ ই আগষ্ট (মঙ্গলবার) সকালে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকীর দোয়া মাহফিল ও পুষ্পার্ঘ্য অর্পণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আওয়ামী নেতা হাজী জামান,যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, বারদী ইউনিয়ন চেয়ারম্যান লায়ন বাবুল,পৌরসভা মেয়র পদপ্রার্থী নাসরিন সুলতানা ঝরা,মোহাম্মদ হোসাইন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর,প্রকৌশলি তানবীর আহমেদ সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত