হোসেনপুর এস.পি.ইউনিয়ন ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| আপডেট :  ১০ আগস্ট ২০২৩, ০৬:২৯  | প্রকাশিত :  ১০ আগস্ট ২০২৩, ০৬:২৯

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন হোসেনপুর এস.পি.ইউনিয়ন ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মোঃ বজলুর রহমান (সিআইপি), জনাব মো. আব্দুল লতিফ, অধ্যক্ষ,হোসেনপুর এস.পি. ইউনিয়ন ডিগ্রি কলেজ।

আরও উপস্থিত ছিলেন- সম্মানিত শিক্ষক ও কলেজ পরিচালনা পরিষদরের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

আলহাজ্ব মোঃ বজলুর রহমান (সিআইপি) পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমার এক একটি সন্তানের মত। তাই চোখ-কান খোলা রেখে তোমরা পরীক্ষায় অংশ নিবে। এসময় পরীক্ষার্থীদের নানা রকম দিক-নির্দেশনা ও সুপরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত