পটুয়াখালীতে আসাদ নুরুরের ফাঁসির দাবিতে বিক্ষোভ

| আপডেট :  ১১ আগস্ট ২০২৩, ০৫:০৭  | প্রকাশিত :  ১১ আগস্ট ২০২৩, ০৫:০৭

জুবায়ের ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী নাস্তিক আসাদ নুরুরের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) দুপুর দুইটায় টাউন জৈনকাঠী এলাকার মসজিদের মুসল্লীগন ও যুব সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, মিরা বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াস হোসেন, হাফেজ অলিউল্লাহ, সৈয়দ হারুন আর রশীদ, পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উল হক নিজাম।

এসময় বক্তারা বলেন, ইসলাম শান্তি প্রিয় ধর্ম। ইসলামের বিরুদ্ধে যে বা যারা কটুক্তি করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাড়াবো। তাই আমরা সকলেই চাই নাস্তিক আসাদ নুরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি দেয়া হোক।

এছাড়াও বিক্ষোভ মিছিলে যুব সমাজের সৈয়দ বেল্লাল হোসেন পাভেল, সৈয়দ রুবেল, সৈয়দ রাসেল মৃধাসহ প্রায় পাঁচ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত