সর্বজনীন পেনশন ব্যবস্থা বিল-২০২৩ পাশ হওয়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালী

| আপডেট :  ২২ আগস্ট ২০২৩, ০৫:২০  | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২৩, ০৫:২০

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: মহান জাতীয় সংসদে সর্বজনীন পেনশন ব্যবস্থা বিল-২০২৩ পাশ করায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ র‍্যালীতে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচচু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা উপজেলার সকল নেতৃবৃন্দ অংশ নেন।

দেশের সর্বস্তরের প্রাপ্তবয়স্ক নাগরিককে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তির লক্ষ্যে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা বিল-২০২৩’ মহান সংসদে পাশ হওয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত