আ.লীগের উন্নয়ন কর্মকান্ডের সচিত্র ও তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করলেন মারুফুল ইসলাম ঝলক

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ থেকে: নারায়নগঞ্জে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ডের সচিত্র ও তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী তরুণ আওয়ামী লীগ নেতা ও মোবাইল ব্যাংকিং নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সোনারগাঁও উপজেলা পরিষদ জামে মসজিদে জুম্মা নামাজ আদায়ের পর উপজেলা পরিষদ এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।
মারুফুল ইসলাম (ঝলক) সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের তরুণ নেতা বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার কনিষ্ঠ সন্তান।
মারুফুল ইসলাম ঝলক বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। সোনারগাঁ উপজেলার সাধারণ মানুষের ভালবাসা আমার পথ চলার অনুপ্রেরণা। আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ এর আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বঙ্গবন্ধু কন্যা আমাকে দলীয় নৌকা প্রতিকে মনোনয়ন দিলে এ আসনটি বিজয়ী করে উপহার দিতে পারব বলে শতভাগ বিশ্বাসী।
মুজিব আদর্শকে সামনে রেখে মা মাটি মানুষের নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছি। সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমান শেখ হাসিনা সরকার আমলে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে তা বিগত কোন সরকার এক’শ বছরেও করতে পারবে না। তাই উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে এ প্রজন্মের তরুণদের প্রতি স্বাধীনতা ও উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিতে আহবান জানান।
তিনি আরও বলেন, আজ উন্নয়নের মহাসড়কে, অনুন্নত থেকে উন্নয়নশীল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে এবং উন্নত যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্নের বাস্তবায়ন করেছেন দেশরত্ন শেখ হাসিনা!
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় দেশরত্ন শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁও পৌরসভার মেয়র পদপ্রার্থী কেন্দ্রীয় ছাত্র নেতা হোসাইন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগ নেতা মামুন আহমেদ, ছাত্রলীগ নেতা রিদয় সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
