সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আ.লীগের কার্যালয়ের উদ্বোধন

| আপডেট :  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১২  | প্রকাশিত :  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১২

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় ফিতা কেটে অত্র ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা রাসেল উদ্দিনের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ভূঁইয়া গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন ও সোহাগ রনি যুব ও ক্রীড়া সম্পাদক নেকবর হোসেন নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল নিলু, সদস্য এড. ফজলে রাব্বি, এড. নূরজাহান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও আরিফ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর উপস্থিত ছিলেন।

তাছাড়া এসময় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন টুটুল, শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগ নেতা মাহাফুজ হাসান শুভ সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত