সোনারগাঁয়ে রাকিব স্মৃতি টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে রাকিব স্মৃতি টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ইং অনুষ্ঠিত হয়।
৪ ই অক্টোবর বুধবার সকালে রাকিব স্মৃতি স্বরনে সোনারগাঁও মোগড়াপাড়া সরকারী ডিগ্রি কলেজ মাঠে বর্নাঢ্য আয়োজনে উক্ত খেলাটি সম্পুর্ন হয়।
মো: মাহবুবুর রহমান রক্সি ও সজীব ইসলামের দল এ খেলায় অংশ নেন প্রতিটি দলে এগারো জন করে মোট বাইশ জন প্লেয়ার প্রতিদ্বন্দ্বিতা করেন।
খেলা শেষ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়
সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সির সভাপতিত্বে
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জহিরুল ইসলাম,মো: সুরুজজামান প্রধান, মো: ফারুকুল ইসলাম,রিটন প্রধান এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
