কাতার রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে মুন্সিগঞ্জের ৬ উপজেলায় কম্বল বিতরণ

আসিফ বাঁধন, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন কাতার রেড ক্রিসেন্ট’ এর পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি কতৃক আয়োজিত জেলার ৬ উপজেলায় চলছে কম্বল বিতরণ কার্যক্রম।
তারই ধারাবাহিকতায় যুব রেড ক্রিসেন্ট সিরাজদিখান উপজেলা টিমের এর উদ্যোগে রবিবার বিকেল চারটায়
মালখানা তালতলা বাজার সংলগ্ন ইছামতী নদীর পাড়ে ভাসমান নৌকায় থাকা স্বল্প আয়ের ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
এই সময়উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত ‘ইউ.এল.ও’ মহোদয়, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-যুবপ্রধান-২ অমিত হাসান, প্রশাসনিক ও সাংগঠনিক বিভাগীয় প্রধান সাহিদ আফ্রিদি ও দুর্যোগ ও সাড়া প্রধান বিভাগীয় প্রধান সোহান,যুব রেড ক্রিসেন্ট সিরাজদিখান টিমের উপদলনেতা মোঃ ইকরামুল হাসান, প্রশাসনিক ও সাংগঠনিক বিভাগীয় প্রধান ফাহিম হাওলাদার, তথ্য ও যোগাযোগ বিভাগীয় প্রধান সাজিদ হাসান মারুফ, দুর্যোগ সাড়া বিভাগীয় প্রধান সান্ত ভূইয়া, তহবিল সংগ্রহ বিভাগীয় প্রধান রিফাত আহমেদ দীপ্ত, তহবিল সংগ্রহ বিভাগীয় উপ-প্রধান ফেরদৌস হাসান, সদস্য আবু সাঈদ, সিফাত, সামিউল, মাহিম এবং মালখানগর কলেজ রেড ক্রিসেন্ট টিমের দলনেতা ফয়সাল, উপদলনেতা জয়, রুপম, সদস্য মিথিলা, ওরিন প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
