কেরানীগঞ্জের রাজাবাড়ী স্কুল এন্ড কলেজের ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী রাজাবাড়ী স্কুল এন্ড কলেজের ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি, রবিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসু ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেন, “শিক্ষা ও ক্রীড়ার সমন্বয়ে মেধাবিকাশ ও নেতৃত্বের গুণাবলী বিকাশিত হয়। নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।” তিনি আরও বলেন, “এলাকায় মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাজ থেকে সকল অন্যায় ও অবিচার দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং শিক্ষা অফিসার আজিজুল হক।
আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ সেলিম, আলমগীর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় মানুষের বিপুল উপস্থিতি ও উদ্দীপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
