শহীদ গাজী আলাউদ্দিন মাস্টার স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে অবস্থিত শহীদ গাজী আলাউদ্দিন মাস্টার স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে স্কুলের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ১৫টিরও বেশি ইভেন্টে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘যেমন খুশি তেমন সাজো’ এবং ‘হাড়ি ভাঙ্গা’ প্রতিযোগিতা অভিভাবক ও শিক্ষকদের মাঝে আনন্দ ছড়ায়।
অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) মোহাম্মদ আখতার হোসেন। তিনি বলেন, “নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
এসময় আরও উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নুরু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহিন রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন খোকাসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের আরো উৎসাহিত করার লক্ষ্যে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
