দক্ষিণ কেরানীগঞ্জে জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর শাখা উদ্বোধন

| আপডেট :  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫  | প্রকাশিত :  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি – ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম নুরুজ্জামান, সিইও, জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল বিআইএফ ও নির্বাহী কমিটির সদস্য, বিআইএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমরান, সিনিয়র ডিএমডি ও হেড অব মেট্রো, জেনিথ মেট্রো প্রজেক্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাকিল আহাম্মেদ, ডেপুটি প্রজেক্ট হেড, জেনিথ মেট্রো প্রজেক্ট। সঞ্চালনায় ছিলেন শিরীন বকুল, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ, জেনিথ মেট্রো প্রজেক্ট।

প্রধান অতিথির বক্তব্যে জনাব এস এম নুরুজ্জামান বলেন, “জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স একটি আধুনিক ও যুগোপযোগী ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান, যা অফলাইনের পাশাপাশি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হয় এবং ইতোমধ্যেই গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় গ্রাহক সেবা আরও সহজতর ও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত