ওয়ালী উল্লাহ সেলিম ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের কৃতি সন্তান মোঃ ওয়ালীউল্লাহ সেলিমকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সংগঠনের প্রতি তার নিষ্ঠা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে মো. ওয়ালীউল্লাহ সেলিম নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি সবসময় দলের আদর্শ ও নীতিতে অবিচল থেকেছি। ভবিষ্যতেও সংগঠনের স্বার্থে নিরলস কাজ করে যাব। সবাইকে সাথে নিয়ে স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী করতে চাই। তার এ দায়িত্বপ্রাপ্তিতে কেরানীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে মনে করছেন, তার নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
উল্লেখ্য, মো. ওয়ালীউল্লাহ সেলিম দীর্ঘদিন ধরে দলের জন্য নিরলস পরিশ্রম করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা ভবিষ্যতে দলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
