দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে পেট্রোল পাম্প ও তেল পরিবহন বন্ধ, দুর্ভোগে সাধারণ মানুষ

| আপডেট :  ২৫ মে ২০২৫, ১২:২৭  | প্রকাশিত :  ২৫ মে ২০২৫, ১১:০৬

ইস্পাহানী ইমরান, কেরানীগঞ্জ: বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ১০ দফা দাবির প্রেক্ষিতে আজ রোববার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে পেট্রোল পাম্প বন্ধ এবং তেল উত্তোলন ও পরিবহন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৪ মে’র মধ্যে দাবি পূরণ না হওয়ায় এই ধর্মঘট পালিত হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—তেলের কমিশন বাড়িয়ে ন্যূনতম ৭% নির্ধারণ, সড়ক অধিগ্রহণে উপযুক্ত ক্ষতিপূরণ, লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করা, ভ্যাট অব্যাহতি, গাড়ির ফিটনেস পরীক্ষার নামে হয়রানি বন্ধসহ বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত পরিবর্তনের দাবি।

ধর্মঘটের ফলে রাজধানীসহ সারা দেশে তীব্র যানবাহন সংকট দেখা দিয়েছে। অফিসগামী মানুষ, পণ্য পরিবহনকারী যানবাহন, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবায় বিঘ্ন ঘটছে। অনেক স্থানে যানবাহনের দীর্ঘ লাইন ও তেল সংকটে জনভোগান্তির দৃশ্য দেখা গেছে।

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, দাবিগুলো বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর আশ্বাস না পাওয়া পর্যন্ত পরবর্তীতেও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত