ময়মনসিংহে বৈষম্যবিরোধীর কমিটি থেকে ছাত্রনেতাদের স্বেচ্ছায় পদত্যাগ: ছাত্রদলে যোগদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর কমিটি থেকে কয়েকজন ছাত্রনেতা স্বেচ্ছায় পদত্যাগ করে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
রোববার(২৫ মে) ময়মনসিংহ মহানগরীর নতুন বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় পদত্যাগ করা ছাত্রনেতাদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিসালাত ইসলাম সজীব।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নবগঠিত ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামিসহ মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
সদ্য পদত্যাগ করে যোগদানকারী ছাত্রনেতাদের মধ্যে ছিলেন- সংগঠক কাউসার হাসান, সদস্য ফারদিন আলম, সহ-মুখপাত্র রিশাদুল আলম প্রিন্স, সদস্য নামি আহমেদ এবং বাঁধন রহমান রাতুল।
যোগদানকারী ছাত্রনেতারা জানান, দীর্ঘদিন ধরে জুলাই অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছেন। তারা ভবিষ্যতেও মেধাভিত্তিক, তারুণ্যনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ যোগদানের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হব। এবং তরুণ প্রজন্মের নেতৃত্বে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন তারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
