সার্বিক পারফর্মেন্স পর্যালোচনায় জেলার শ্রেষ্ঠ ওসি দুমকী থানার ওসি জাকির হোসেন

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: মে মাসের সার্বিক পারফর্মেন্স পর্যালোচনায় জেলার শ্রেষ্ঠ ওসি দুমকী থানার ওসি জাকির হোসেন
২০২৫ সালের মে মাসের সার্বিক পারফর্মেন্স ( মাদক উদ্ধার, ডাকাত গ্রেফতার ও আইন শৃঙ্খলা রক্ষা) পর্যালোচনায় পটুয়াখালী জেলায় প্রথম স্থান অধিকার করেন দুমকী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ জাকির হোসেন।
মুক্ত কন্ঠ.কম কে ওসি জাকির হোসেন জানান,
এই পুরষ্কার আমি এটা অর্জন করতে পারিনি দুমকীর সকল স্তরের মানুষ অপরাধ নির্মূল করতে আমাকে সাহায্য করেন তাছাড়া দুমকী থানায় যে সকল এসআই, এএসআই, কনস্টেবল আছে তাদের সকলেরই সহযোগিতায়র কারণে আজ আমি পটুয়াখালী জেলার মে মাসের পারফরমেন্সের কারণে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলাম তাই দুমকির সকল স্তরের জনগণ ও দুমকি থানায় কর্মরত সকল কর্মকর্তাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
ওসি জাকির হোসেন দুমকী থানায় আসার পর থেকেই এখানকার সন্ত্রাসী কার্যক্রম অনেকাংশে কমে গেছে। চাঁদাবাজি, মাদক, ধর্ষণ ছিনতাই, জমি দখল নির্মূলে অন্য ওসির তুলনায় সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
