দুমকির ধ/র্ষ/ণ মামলার আসামি গাজীপুরে গ্রেফতার

| আপডেট :  ২৯ জুলাই ২০২৫, ০৭:২২  | প্রকাশিত :  ২৯ জুলাই ২০২৫, ০৭:২২

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার মূল আসামি মো. নাঈম হোসেন খাঁনকে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

দুমকি থানা পুলিশের একটি বিশেষ দল, গাজীপুরের র‌্যাব এবং বাসন থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই অভিযান সফল হয়।

​গ্রেফতার নাঈম হোসেন খাঁন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আ. রহমান খানের ছেলে।

​মামলার বিবরণ অনুযায়ী, গত ২৪শে জুন ২০২৫ তারিখে শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউনুস তালুকদারের মেয়ে মরিওম বেগম বাদী হয়ে নাঈম হোসেন খাঁনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উল্লেখ্য, মরিওম বেগমের বর্তমানে ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

​দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী, গ্রেফতার নাঈম হোসেন খাঁন এবং শিশুটির ডিএনএ (DNA) পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মাধ্যমেই সন্তানের পিতৃত্ব নিশ্চিত করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত