দুমকিতে সাবেক ছাত্রলীগ সভাপতি শফিক খান গ্রেফতার

| আপডেট :  ১১ আগস্ট ২০২৫, ০২:৪০  | প্রকাশিত :  ১১ আগস্ট ২০২৫, ০১:৫১

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে বিএনপির বিক্ষোভ মিছিলের হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুর মামলার আসামি নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১০ আগস্ট) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

পারিবারিক সূত্রের অভিযোগ, বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় জামিনে থাকা সফিক খানকে হয়রানির উদ্দেশ্যেই পুলিশ পুণরায় গ্রেপ্তার করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিৎ করে জানান, আজ সোমবার (১১ আগস্ট) সফিকুলকে কোর্টে সোপর্দ্দ করা হবে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত