চট্রগ্রামে পোশাক শ্রমিকদের অধিকার নিয়ে সংলাপ অনুষ্ঠিত

চট্রগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা সংশপ্তকের আয়োজনে গৃহভিত্তিক পোশাক শ্রমিকদের অধিকার বিষয়ে
সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্প্রতিবার (২৮ আগস্ট) হোটেল এশিয়ান এস আর-এ সংলাপ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং অক্সফামের কারিগরি সহায়তায় সংশপ্তক কর্তৃক বাস্তবায়িত EWCSA প্রকল্পের আওতায় এই সভাটি আয়োজন করা হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসের সিনিয়র সহকারী জজ রূপন কুমার দাশ, শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক রুমানা আক্তার, বিলস চেয়ারম্যান এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাব উদ্দিন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ।
সংলাপে প্রধান অতিথি বলেন, গৃহভিত্তিক পোশাক শ্রমিকদের সম্মানের সাথে হোমওয়ার্কার হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি। এজন্য ওয়ান স্টপ সার্ভিস স্টেশন করা প্রয়োজন। শ্রমিকেরা একসাথে অধিকার ও সুযোগ সম্পর্কে ধারণা পাবে।
সিনিয়র সহকারী জজ রূপন কুমার দাশ বলেন, গৃহভিত্তিক পোশাক শ্রমিকদের জন্য জেলা লিগ্যাল এইড অফিস যেকোনো সময় সকল আইনি সুবিধা প্রদান করবে।
সংলাপে বেলা, ব্রাইট বাংলাদেশ, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, কলকারখানা ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়ার্ল্ড ভিশন, ব্লাষ্ট, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এ সংলাপে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রকল্পটি ২০২৪ সালের জুলাই থেকে গৃহভিত্তিক পোশাক শ্রমিকদের নিয়ে কাজ করছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
