পটুয়াখালীতে মাদ্রাসা কর্মচারী বাবার হ”ত্যা”কা”ণ্ডে জড়িতদের বি”চারের দাবিতে মানববন্ধন

| আপডেট :  ০৭ অক্টোবর ২০২৫, ০৭:০০  | প্রকাশিত :  ০৭ অক্টোবর ২০২৫, ০৭:০০

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নে বেলাল মাদবর নামে এক যুবকের রহস্যজনক মৃ”ত্যু”র ঘটনায় জড়িতদের বি”চারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় নিহত বেলালের কর্মস্থল স্থানীয় মরিচবুনিয়া সালেহিয়া মাদ্রাসার সামনে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় নিহত বেলালের মাত্র ৬ মাসের শিশু কোলে কান্না বিজড়িত কন্ঠে স্বামীর হত্যাকারীদের বিচারের দাবি জানান স্ত্রী। মানববন্ধনে উপস্থিত বেলালের মা-বাবাসহ অন্যান্য বক্তারাও বেলাল হ”ত্যাকা”ন্ডের শিকার হয়েছেন জানিয়ে প্রশাসনের নিকট জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য প্রায় ১ মাস আগে পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের মরিচবুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে চতুর্থ শ্রেণির কর্মচারী বেলাল মাদবরের ম”রদে”হ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত