এইচএসসির ফল জানা যাবে যেভাবে

| আপডেট :  ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৬  | প্রকাশিত :  ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৬

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। ফলাফল জানা যাবে অনলাইন ও এসএমএসে।

১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফল প্রকাশ করা হবে।

যেসব পদ্ধতিতে ফল জানা যাবে

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নার-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।

সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্নার-এ ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে স্ব-স্ব প্রতিষ্ঠান Result sheet download করতে পারবে।
এ ছাড়া স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, শিক্ষা বোর্ডসমূহের সমন্বিত ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা।

নির্ধারিত শর্ট কোড 16222-এ এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় স্ব-স্ব শিক্ষা বোর্ড থেকে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত