আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে ভোট যুদ্ধে লড়বেন জহিরুল ইসলাম

| আপডেট :  ২০ নভেম্বর ২০২৫, ১০:৫৮  | প্রকাশিত :  ২০ নভেম্বর ২০২৫, ১০:৫৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নাগরিক পার্টি ( )-এর মনোনয়ন সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও আইন সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

ইতিপূর্বে তিনি রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিবন্ধন প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন এবং ‘শাপলা কলি’ প্রতীক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি সম্পন্ন করে বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

তিনি বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত