রায়পুরায় এনা বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ,চালক নি/হত

| আপডেট :  ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৬  | প্রকাশিত :  ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৬

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী থেকে: নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল নামে এক চালক নি*হত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে ওই সড়কের মাহমুদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এম্বুলেন্সের চালকের বাড়ি সিলেটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টায় এনা পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় পৌঁছলে এম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃ*ত্যু হয়। এ ঘটনায় আহত আরও ৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত