দক্ষিণ কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রে/ফ/তা/র

| আপডেট :  ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:২১  | প্রকাশিত :  ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:২১

কেয়ানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে নাঈম বেপারী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতের দিকে থানাধীন তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাঈম বেপারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিষিদ্ধ ঘোষণার পরও নাঈম বেপারী গোপনে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত