‎ধানমন্ডি বত্রিশে ফুল দিতে এসে ঢাবি অধ্যাপকসহ আটক ৫

| আপডেট :  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯  | প্রকাশিত :  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯

‎রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত শিক্ষক হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ জামাল উদ্দিন।

তবে ‎‎প্রাথমিকভাবে অন্য আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ থেকে তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশ।

৩২ নাম্বারে ফুল দিতে এসে তারা আটক হয়েছেন বলে জানা গেছে।

তবে ‎এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের কেউ কথা বলতে রাজি হননি।

জানতে চাইলে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না।’

কেউ আটক হননি বলেও জানান তিনি।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত