টাঙ্গাইলে ট্রেনে কা/টা পড়ে ৫ জনের মৃ/ত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ ৫ জনের মৃত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোহালিয়াবাড়ী-সল্লা বাসস্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম ঢাকা মেইল—কে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মরদেহ মধ্যে ২ জন নারী, ১ জন শিশু ও দুইজন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহত ও পরিচয় জানা যায়নি। তাদের সকলের বাড়ি গাইবান্ধা বলে তাৎক্ষণিক জানা যায়।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে গোহালিয়াবাড়ী-সল্লা এলাকায় ট্রেনে কাটা পড়ে ৫ জন মারা যায়।
তিনি আরও জানান— তারা রেললাইনের উপর বসে ছিলেন। তাদের বাড়ি গাইবান্ধায়। রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে কাজ করছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
