দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

| আপডেট :  ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫  | প্রকাশিত :  ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫

​সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:​ পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা হলেন—নুরুল ইসলাম মৃধা (২৬) ও রাজিব হাওলাদার (২৩)। গোপন সংবাদের ভিত্তিতে মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজারের পশ্চিম পাশে ত্রিমুখী পাকা সড়কে অভিযান চালায় দুমকি থানা পুলিশের একটি দল।

​অভিযানকালে নুরুল ইসলাম মৃধার কাছ থেকে ৯ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। একই সময় অন্য এক অভিযানে রাজিব হাওলাদারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬৩০ টাকা জব্দ করে পুলিশ।

​দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

​তিনি বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধীদের দমনে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​শনিবার (৪ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত