আদমদীঘিতে জুয়ার আসরে অভিযান, ৬ মাইক্রোবাসসহ ১৩ জুয়াড়ি গ্রেপ্তার

| আপডেট :  ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩০  | প্রকাশিত :  ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩০

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): উপজেলার নসরতপুরে গভীর রাতে মুরগির সেডে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

১১ এপ্রিল শনিবার দিবাগত রাতে উপজেলার নসরতপুর কলেজপাড়া এলাকার একটি মুরগির সেডে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে , উপজেলার নসরতপুর ইউনিয়নের কলেজপাড়া এলাকার পরিত্যক্ত একটি মুরগির খামারের সেডে জুয়া খেলা চলছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের দল খেলারত অবস্থায় ১৩ জুয়াড়িকে আটক করে। এসময় জুয়ার আসর থেকে নগদ টাকা, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও জুয়া খেলোয়ারদের একটি মোটরসাইকেল ও ৬টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী উপজেলা এলাকায় অবৈধ জুয়া ও অপরাধ দমনে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত