আদমদীঘিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

| আপডেট :  ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৮  | প্রকাশিত :  ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৮

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে উফশী আউশ, গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) সংসদীয় আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুমা বেগমের সভাপত্বিত্বে ও কৃষি অফিসার রবিউল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এদিন উপজেলার পাঁচ শত জন কৃষকের মাঝে উফশী আউশ বীজ ও সার, ২০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন তিল বীজ ও সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ৪টি এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত