সিরাজদিখানে বালুচর বাজার সরকারি পশুর হাটের উদ্বোধন

| আপডেট :  ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩২  | প্রকাশিত :  ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩২

 

আসিফ বাঁধন: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী বালুচর বাজার সরকারি পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বালুচর বাজার পশুর হাট প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালুচর বাজার বণিক সমিতির সদস্য সচিব ও বালুচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন।

হাটটির ইজারাদার হিসেবে রয়েছেন মোঃ জাহিদুর রহমান। আর হাটটির সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করবেন মোঃ মোক্তার হোসেন। তার তত্ত্বাবধানে হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য নিরাপত্তা, যাতায়াত সুবিধা এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও সাবেক বণিক সমিতির সভাপতি মোঃ মজিবুর মুন্সী, আলাউদ্দিন মাস্টার, ইলিয়াস মুন্সী, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবু কালাম এবং ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আল আমিন মুন্সিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বালুচর বাজার সরকারি পশুর হাট স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং খামারি ও ব্যবসায়ীরা এখানে তাদের গবাদি পশুর ন্যায্য মূল্য পাবেন।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মুফতী সরোয়ারে আলম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত