সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল, সম্পাদক বক্কর

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে সভাপতি পদে খায়রুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক বক্করকে নির্বাচিত করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে, প্রেসক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে এক সাধারণ সভা করা হয়। সভার দ্বিতীয় পর্বে সংখাগরিষ্ট সদস্যদের কণ্ঠ ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক সংবাদ পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলামকে সভাপতি এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক বক্করকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। কণ্ঠ ভোটের নির্বাচন পরিচালনা করেন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক রায়হানুল ইসলাম রতন।
পরবর্তীতে এগারো সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
