আদমদীঘিতে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): আদমদীঘি উপজেলার সান্তাহারে অবস্থিত বিদুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকোর (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে আগ্রাশন ও গণবিরোধী প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহক এলাকাবাসী।
২২ এপ্রিল বুধবার বেলা ১২টায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিদ্যুৎ গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ জনতা অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- আদমদীঘি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, বিশিষ্ট সমাজ সেবক আবু তালেব দুলাল, আব্দুল ওয়াহাব বুলু, মিজানুর রহমান, আইয়ুব আলী মন্ডল, আকবর খান, বুলবুল আহম্মেদ, আজমল হোসেন, আনিছুল হক নান্টু, আব্দুর রহিম বাবু প্রমূখ।
মানববন্ধনে বক্তারা জানান, আমাদের এ অঞ্চল প্রধানত কৃষি ও মৎস্য চাষ নির্ভর এলাকা। এখানে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন করলে জনগণের আগের থেকে বেশি ভোগান্তি পোহাতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে দুর্নীতি ও অনিয়মে ভরপুর করে রেখেছিল। আমরা এই ধরনের বিদ্যুতিক মিটার চাই না। তাছাড়া এই ডিজিটাল মিটার নামক গলাকাটা সার্ভিস ও ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। মোবাইল ফোন কোম্পানি যেমন পোস্ট পেইড ও প্রি-পেইড সিস্টেম করা আছে। তেমনিভাবে বিদ্যুৎ বিভাগকেও মোবাইল ফোন কোম্পানির মত সিস্টেম চালু করার দাবি করা ছাড়াও প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বক্ততারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
