কেরানীগঞ্জে ডিবির পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রে/প্তা/র

| আপডেট :  ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩২  | প্রকাশিত :  ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৯

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন।

গ্রেপ্তাররা হলেন মো. মোক্তার হোসেন (৫০), সুমন (৩৮) ও রুবেল হোসেন (৩৩)।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের ইসলামপুর এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ মোক্তার হোসেন ও সুমনকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে আরেক অভিযানে চুনকুটিয়া এলাকা থেকে ১২০ পুরিয়া হেরোইনসহ রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ওসি সফিকুল ইসলাম সুমন বলেন, গ্রেপ্তার তিনজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তার আসামিদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত