আদমদীঘির সান্তাহারে গৃহবধূকে ধ/র্ষ/ণ, গ্রেফতার ৪

| আপডেট :  ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৯  | প্রকাশিত :  ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৯

প্রতিনিধি, আদমদীঘি,(বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা শহরে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ।

গত বুধবার রাতের ওই ঘটনায় শুক্রবার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকা থেকে এজাহার নামীয় পাঁচ আসামির মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল মো. সাহেদুল ইসলাম সাহেদ (২১), পিতা-মো. নূর ইসলাম বাবু, সাং-সান্তাহার পোস্ট অফিসপাড়া, মোছা. রুনা বেগম (৪৫), পিতা-মৃত শেখ আব্দুল বারেক, সাং-সান্তাহার পোস্ট অফিসপাড়া (রানিং রুম এলাকার বস্তি), মো. মিঠু হোসেন (২৭), পিতা-মো. তোহিদুল ইসলাম, মো. হৃদয় (২০), পিতা-আইয়ুব আলী, উভয় সাং-সান্তাহার (রেলওয়ে পূর্ব লোকো কলোনী বস্তি), এ ঘটনায় পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূ সোহাগী বেগম নিজেই বাদী হয়ে শুক্রবার রাতে থানায় ৫ জনের নামে একটি মামলা দায়ের করেন। এব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের নিকট মামলা দায়ের হবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত