আদমদীঘিতে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে পুকুর থেকে শফিকুল ইসলাম শফি (৫৮) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের আদমদীঘি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত জনৈক আব্দুর রশিদ নামের এক ব্যক্তির পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ইসলাম শফি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দাড়িকুড়ি গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , শফিকুল ইসলাম শফি দীর্ঘ দিন যাবৎ জনৈক আব্দুর রশিদের পুকুরের মাছ দেখভাল করার জন্য পুকুরের পাড়ে টিনের ছাউনীর একটি ঘরে রাত্রি যাপন করতো। প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও তিনি সেখানে ছিলেন। মঙ্গলবার সকালে পুকুরের পানিতে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
