আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এই সভা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা,:আদমদীঘি উপজেলা সদরের আর ইউ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল হক আকন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাংগঠনিক সম্পাদক চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনূছ আলী দুলাল, পৌর বিএনপির মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, উপজেলার নসরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, চাঁপাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, কুন্দুগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসলেম উদ্দীন, আদমদীঘি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান ও উপজেলার সান্তাহার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
