দুমকিতে বিদ্যালয়ের কমনরুম ভেঙে ফেলার অভিযোগ

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে হনুফা নুর আলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমনরুম সহ অবশিষ্ট কাঠামো ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর বিদ্যালয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম ৬ জন ও অজ্ঞাতনামা ৫-৬ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে যানা যায়, দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চড়বয়ড়া হনুফা নূর আলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের গত ২২ এপ্রিল সকাল ৭টায় কমনরুম সহ অবশিষ্ট কাঠামো পুনরায় নিশ্চিন্হ করার জন্য চালের টিন খুলে অবশিষ্ট কাঠের স্টাকচার ভেংগে, টেনে মাটিতে ফেলে দেয়। এবং স্কুলের চারপাশে বিভিন্ন প্রজাতির বেড়েওঠা গাছ কেটে ফেলার পায়তারা করে। সাক্ষীগণসহ আমার উপস্থিতি টের পেয়ে বিবাদীগণ গা ঢাকা দেয়। এক যুগেরও বেশি চলমান হনুফা নূর আলী বেসরকারী প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের যাতে কোনচিন্হ না থাকে তাই তারা এসমস্ত অপকর্ম করছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন- মো. মুছা হাং (৩৮), মো, রাকিবুল ইসলাম নয়ন দফাদার (৪৫), মো. শাহিন(৩৪), মো. নিজাম উদ্দিন(৪৩), মো. কুদ্দুস(৩০), মো. সিদ্দিক (২২)।
এ ব্যাপারে স্থানীয় ইব্রাহিম মোল্লা ও ইউনুস মৃধা বলেন, এই স্কুলে আমাদের ছেলে মেয়েরা পড়তো স্কুলের কমনরুমের টিন তারা ভেংগে ফালাইয়া দেছে এবং স্কুলের গাছ কাটতে চাইছিলো আমরা যাইয়া নিষেধ করছি।
এ ব্যাপারে স্কুলের সভাপতি সাইফুল ইসলাম বলেন হনুফা নূর আলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নিয়ে বিবাদীগনের সাথে ২০১১ সাল থেকে বিরোধ চলছে। গত ২২ এপ্রিল বিবাদীগন সকালে স্কুলের কমনরুমের টিন ও বিভিন্ন মালামাল খুলে নিয়ে যায় এবং স্কুলের কমনরুমটিকে টেনে মাটির সাথে সোয়াইয়া দেয়। স্কুলের চারপাশের গাছ কেটে ফেলতে চাইলে আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে চলে যায়।
অভিযোগ অস্বিকার করে মো. মুছা হাং বলেন, গত পরশুদিন এমরা এখানে ছিলাম না, হঠাৎ বাতাস ছাড়ছে শব্দ শুনে আমরা এসে দেখি ঘরটি ভেঙে পরে গেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
